শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ডোরিয়ানে বিধ্বস্ত বাহামা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

এ বছরের সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ডোরিয়ান বাহামায় আঘাত হেনেছে। সর্বোচ্চ ৫ ক্যাটাগরির এই হারিকেন দ্বীপরাষ্ট্রটিতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

বাহামায় আঘাত হানার সময় ডোরিয়ানের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৮৫ কিলোমিটার। এতে ২৩ ফুট উঁচু প্রাণঘাতী জলোচ্ছ্বাস উপকূলে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

ঘূর্ণিঝড় ডোরিয়ানের আঘাতে বহু ঘরের ছাদ উড়ে গেছে এবং গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যার সৃষ্টির হয়েছে।

রবিবার স্থানীয় সময় মধ্য দুপুরে ডোরিয়ান বাহামার এলবো কাই-তে আঘাত হানার পর আবাকো দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এছাড়া প্রচণ্ড ঝোড়ো বাতাস এবং মুষলধারে বৃষ্টিতে বিধ্বস্ত হয় গ্র্যান্ড বাহামা দ্বীপও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড বাতাতে বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং সেগুলো জলমগ্ন হয়ে পড়েছে। ডুবে যাওয়া নৌযানের ধ্বংসাবশেষ পানিতে ভাসছে।

ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে ধীরে অগ্রসর হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের পূর্ব সমুদ্র উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে পারে। ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ও সাউথ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765