শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ফেসবুকে গুজব ছড়ানোয় যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০১৯
আটক শামিম হোসেন

প্রধানমন্ত্রীর বিকৃত ছবি দিয়ে পদ্মা সেতু নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লার বুড়িচং উপজেলায় মো. শামিম হোসেন (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৬টার দিকে উপজেলার নাজিরা বাজার থেকে তাকে আটক করা হয়।

শামিম লক্ষ্মীপুরের রায়পুর থানার রাঘালিয়া কলকোপা মুন্সিবাড়ির মৃত ওজিউল্লার ছেলে। তিনি বুড়িচং উপজেলার নাজিরা বাজারে থাকেন।

পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন গুজব ছড়ানোর অভিযোগে এই নিয়ে কুমিল্লায় তিনজনকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শামীমকে আটকের বিষয়টি জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, শাখাওয়াত হোসেন, আজিম উল আহছান, তানভীর সালেহীন ইমন প্রমুখ।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ফেসবুকে প্রধানমন্ত্রী ও সড়ক পরিবহন মন্ত্রীর বিকৃত ছবি দিয়ে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ায় শামিম। ‘মাথা কেটে নিচ্ছে নিরিহ মানুষের’, পদ্মা সেতু নির্মানের জন্য মাথা লাগবেই- ‘এম ডি শামিম’ নামের নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট দেন তিনি। বিষয়টি নজরে এলে জেলার সাইবার ক্রাইম ইউনিট শামিমকে আটক করে। জিজ্ঞাসাবাদে ফেসবুকে গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেন তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছে পুলিশ। সেটিতেও গুজব ছড়ানোর তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765