রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময়




প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি : বাগেরহাটে ছাত্রলীগের বিক্ষোভ ও আলালের কুশপুত্তলিকা দাহ

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
বাগেরহাটে ছাত্রলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে ছাত্রলীগ। শুক্রবার বিকালে জেলা ছাত্র লীগের সভাপতি মো: মনির হোসেন ও সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান আল ওশানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। লঞ্চঘাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেল রোড জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে জেলা ছাত্র লীগের সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দীন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম, সাধারণ সম্পাদক তারিফ উল ইসলাম পিয়াস, পৌর ছাত্রলীগের সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক রানা সরদার, পিসি কলেজ ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত নোমান প্রমুখ। এসময় জেলা ও বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল যে কুরুচিপূর্ণ বক্তব্যে দিয়েছে তা কোন ভাল মানুষ দিতে পারে না। মোয়াজ্জেম হোসেনের এমন বক্তব্য সরকার ও রাষ্ট্রকে চরম হেয়প্রতিপন্ন করেছে। প্রতিবাদ সভা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765