শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




প্রথমবারের মতো ম্যালেরিয়ার টিকাদান কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

ম্যালেরিয়ার টিকা আবিষ্কৃত হওয়ার পর প্রথমবারের মতো তা মানবদেহে প্রয়োগ করা হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়ার বিভিন্ন অঞ্চলে শুক্রবার শিশুদের এই টিকা দেওয়া শুরু হয়েছে।

প্রতি বছর বিশ্বের ২০ কোটির বেশি মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হন, যাদের বেশিরভাগই শিশুরা।

আগামী তিন বছরের মধ্যে কেনিয়ার তিন লাখের বেশি শিশুকে ম্যালেরিয়ার টিকা দেওয়া হবে। ম্যালেরিয়াতে গোটা পৃথিবীতে প্রতি বছর যত মানুষ মারা যায়, তার অর্ধেকই মারা যায় আফ্রিকা অঞ্চলের পাঁচটি দেশে। খবর রয়টার্সের।

কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ওয়েকেসা মাসাসাবি বলেছেন, আমাদের এখনও পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে শতকরা ২৭ শতাংশ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়।

তিনি বলেন, নতুন ভ্যাকসিন সম্পর্কে সচেতন করার জন্য সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
‘আরটিএস,এস’ নামের এ টিকা শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে ম্যালেরিয়ার জীবানুর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে।

প্রতিটি শিশুকে চার ভাগে (ডোজ) এই টিকা দেওয়া হবে এবং অবশ্যই শিশুর দুই বছর বয়স হওয়ার আগে চতুর্থ ডোজ গ্রহণ করতে হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765