শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




প্রতি বছর সে দেশে আকাশ থেকে ঝরে পড়ে লাখ লাখ মাছ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

সে দেশে আকাশ থেকে লাখ লাখ মাছ ঝরে পড়ে বৃষ্টির মতো। রাস্তা-ঘাটে, বাড়ির সামনে, ছাদে পড়ে থাকে লাখ লাখ মাছ! জানা গেছে, প্রতি বছরই এ ধরনের ঘটনার সাক্ষী হয়ে থাকেন মধ্য আমেরিকার হন্ডুরাসের বাসিন্দারা।

প্রতি বছরের মে মাস থেকে জুলাইয়ের মধ্যে এ ধরনের ‘মাছ বৃষ্টি’ হন্ডুরাসের বিভিন্ন জায়গায় হয়ে থাকে। স্থানীয়রা ওই ঘটনাকে বলেন ‘জুভিয়া দে পেতেস’। স্প্যানিশ এই শব্দের অর্থ হলো ‘মাছের বৃষ্টি’।

আকাশ থেকে ঝরে পড়তে থাকে মাছ, ব্যাঙসহ নানা জলজ প্রাণী। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওই সময় রীতিমতো লোক নামিয়ে রাস্তাঘাট পরিষ্কার করাতে হয়।

ওই অঞ্চলের বহু মানুষের বিশ্বাস, এক দেবতার আশীর্বাদে এ ধরনের ঘটনা ঘটছে। ১৯ শতকের মাঝামাঝি সময়ে খ্রিস্টান যাজক হোসে সুবিরানা হন্ডুরাসে যান। ওই সময় হন্ডুরাসের বেশিরভাগ মানুষ অত্যন্ত অনটন আর দারিদ্রের মধ্যে দিন কাটাতেন। তাদের দুর্দশা দূর করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তিনি।

হোসে সুবিরানার প্রার্থণার পর থেকেই দারিদ্রের কষ্ট দূর করতে সৃষ্টিকর্তা আকাশ থেকে ‘মাছের বৃষ্টি’ দেন বলে বিশ্বাস করতে শুরু করেন ওই অঞ্চলের মানুষজন।

১৯৭০ সালে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ দল পাঠানো হয় হন্ডুরাসে। ওই দলের সদস্যরা ‘মাছের বৃষ্টি’র ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের ওই সদস্যরা জানান, ওই অঞ্চলে আকাশ থেকে যে সব মাছের বৃষ্টি হয়, তা কোনো সমুদ্রিক মাছ নয়। সেগুলো মিষ্টি পানির মাছ।

আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়া মাছগুলো কোনো নদী, পুকুর বা হ্রদের মতো মিষ্টি পানির জলাশয়ের মাছ। শুধু তাই নয় বেশির ভাগ মাছই প্রায় একই প্রজাতির। যদিও ১৯৭০ সালে হন্ডুরাসে ‘মাছের বৃষ্টি’র সত্যতা যাচাইয়ের জন্য সদস্যদল পাঠানোর বিষয়টি স্বীকার করেনি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল কর্তৃপক্ষ।

যে এলাকায় প্রতি বছর একবার বা দুইবার মাছের বৃষ্টি হয়, আটলান্টিক মহাসাগর তার থেকে প্রায় দু’শ কিলোমিটার দূরে। অনেকে মনে করেন, টর্নেডো বা সামুদ্রিক ঝড় আটলান্টিক মহাসাগরের বিভিন্ন অংশের মাছ উড়িয়ে এনে এই অঞ্চলে ফেলে। কিন্তু এমন ঘটনা প্রতি বছর কীভাবে সম্ভব, সে ব্যাপারে এখনো ধোঁয়াশা রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765