শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে বিশাল এক গ্রহাণু!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী বছর পৃথিবীর দিকে ধেয়ে আসছে 1998 OR2 নামের এক গ্রাহাণু। এপ্রিল মাসে পৃথিবীর সাথে এই গ্রহাণুর সংঘাত হতে পারে। ইতিমধ্যেই এই গ্রহাণুটি পর্যবেক্ষণ শুরু করেছেন নাসার বিজ্ঞানীরা।

মহাকাশে ছোট অথবা বড় মাপের বিভিন্ন পাথরের টুকরো ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের বস্তু গ্রহাণু নামে পরিচিত। এমনই এক গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়ার পর ডায়ানোসর বিলুপ্ত হয়েছিল।
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন 1998 OR2 গ্রহাণুর ব্যাস 13,500 ফুট। ২০২০ সালের ২৯ এপ্রিল পৃথিবীর গা ঘেঁষে চলে যেতে পারে এই গ্রহাণু। ঐ দিন বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৬ মিনিটে পৃথিবীর সবথেকে কাছে থাকবে 1998 OR2। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে ৩৯ লক্ষ মাইল দূরে থাকবে এই গ্রাহাণুটি।

তবে এই দূরত্ব শুনে নিজেকে সুরক্ষিত মনে করার কিছু নেই। বিভিন্ন কারণে মহাকাশে গ্রহাণুর পথ পরিবর্তন হয়। আর তা হলে পৃথিবীর বুকে আছড়ে পরতে পারে বিশাল এই গ্রহাণুটি।

এর মধ্যে প্রথম কারণ হল ইয়ার্কোভসি এফেক্ট। যা গ্রহাণুর সেমি মেজর অ্যাক্সিসে প্রভাব ফেলতে পারে। বাহ্যিক বা অভ্যন্তরীণভাবে উৎপাদিত তেজস্ক্রিয়তার কারণে গ্রহাণুর তাপমাত্রায় পরিবর্তনের ফলে এই ঘটনা ঘটতে পারে। এর ফলে গ্রহাণুটি ঘুরে যেতে পারে, এমনকি কক্ষপথের পরিবর্তন হতে পারে। 1998 OR2 মহাকাশের অন্যতম উজ্জ্বল ও বড় গ্রহাণু।

এছাড়াও মহাকাশে অন্যান্য গ্রহের পাশ থেকে যাওয়ার সময় সেই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির কারণে গ্রহাণুর পথ পরিবর্তন হতে পারে। এই গ্রহাণু পৃথিবীতে আঘাত করলে পৃথিবীর আবহাওয়া ও বায়ুমন্ডলীয় অবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765