শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




পুরান ঢাকায় ভবন ধস, নিখোঁজ ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯
পুরান ঢাকায় ভবন ধস

রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলীতে তিনতলা একটি পুরনো ভবনের একাংশ ধসে দুইজন নিখোঁজ হয়েছেন। স্থানীয়রা জানায় ভবনের ভেতরে বাবা ও ছেলে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস মনে করছে ধসের ঘটনা ঘটেছে আগের রাতেই। ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে সেখানে উদ্ধার কাজও অনিরাপদ হয়ে পড়েছে। ফায়ার সার্ভিস ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করছে। যে পাশটি ধসে পড়েছে সেখানে সদরঘাটের ফল ব্যবসায়ী জাহেদ আলী ও তার ছেলে থাকতেন। মঙ্গলবার রাতে ফলের দোকান বন্ধ করার পর থেকে জাহেদ আলীর মোবাইল ফোন বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, উদ্ধারের সময় আরেকটি দেয়াল ধসে পড়ে। ভবনটির আশপাশে কোন জায়গা নেই এবং ভবনে যাওয়ার রাস্তাও খুবই সরু। ফলে উদ্ধার চালাতে বেগ পেতে হচ্ছে। ভবনের নিচে কেউ আটকা পড়েছে কিনা সেটার সন্ধানে তারা কাজ করছে। জানাযায় ভবনটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়। ভবনটির ছাদ নির্মাণ করা হয়েছে চুন, মাটি ও সুরকি দিয়ে। স্থাপনাটি নির্মাণে কোনো রড ব্যবহার করা হয়নি। টানা বৃষ্টিতে ভবনটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আমরা ঝুঁকির মধ্যেও উদ্ধার অভিযান চালাচ্ছি। একটা আলমারি ছিল, সেটা উদ্ধারের সময় উপর থেকে পড়েছে। সেটা সরানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এখনও নিশ্চিত না এখানে কেউ চাপা পড়েছে কিনা। তবে লোক মুখে শুনেছি দুইজন নিখোঁজ আছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765