শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




পুরান ঢাকায় ভবনধসে নিহত বাবা-ছেলের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

রাজধানীর সদরঘাটের পাটুয়াটুলীতে একটি দোতলা ভবনধসের ঘটনায় নিহত বাবা জাহিদ আলি ব্যাপারী এবং তার ছেলে শফিকুল ইসলামের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার দিনগত রাত পৌনে একটার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদেরকে এই তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন।

তিনি জানান, নিহতদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতালের মর্গে নেয়া হবে। তাদের বাড়ি মাদারিপুরের রাজৈর উপজেলায়।

সাজ্জাদ হোসাইন জানান, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এই উদ্ধারকাজে অংশগ্রহণ করে। এখনও ছাদ নিচে পড়ে আছে। আজকের মতো উদ্ধারকাজ শেষ।

তিনি আরও জানান, আগামীকাল আবার উদ্ধারকাজ শুরু হবে। তবে ফায়ার সার্ভিস দুজনের নিখোঁজের অভিযোগ পায় এবং দুজনকে উদ্ধার করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে ফায়ারা সার্ভিস। উদ্ধারকাজ চলাকালীন একটি দেয়াল ধসে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস।

ভবনটির আশপাশে খুব বেশি কোনও জায়গা নেই এবং ভবনটিতে প্রবেশ করার রাস্তা সরু। তাই উদ্ধার চালাতে বেগ পেতে হচ্ছে।

জানা যায়, ব্রিটিশ আমলের এই ভবনের ছাদ চুন, মাটি ও সুরকির। এতে কোনও রড ব্যবহার করা হয়নি। টানা বৃষ্টিতে ভবনটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765