বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




পীরগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ, দুই যুবক গ্রেফতার

রংপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

রংপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলমগীর ও রুবেল নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরেশ চন্দ্র।
তিনি জানান, শুক্রবার রাতে ওই স্কুলছাত্রী বাড়ির পেছনে টিউবওয়েলের পানি আনতে যায়। পানি নিয়ে ফিরে আসতে দেরি হলে অনেক খোঁজাখুঁজির পর নারিকেল গাছ থেকে হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে
তার পরিবার। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার রাতে ওই ছাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর শনিবার রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে দু’জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, অভিযান চালিয়ে রবিবার ভোর রাত ৪টায় পীরগঞ্জের মিলনপুর গ্রাম থেকে আলমগীর ও রুবেল নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদেরকে জেলা হাজতে পাঠানো হয়েছে। তদন্ত করে বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি সরেশ চন্দ্র।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765