শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে ৪০ শিল্পীকে হুমকির অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশের ৪০ তারকাশিল্পীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে জুবাইর নামের এক লন্ডন প্রবাসী ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে গুলশান থানায় সব শিল্পীর পক্ষে জিডি করেছেন গীতিকার কবির বকুল। তিনি গণমাধ্যমকে জানান, জিডি করার পরেও ওই ব্যক্তি শিল্পীদের এসএমএস করে ভয়ভীতি দেখাচ্ছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, তদন্ত করে বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
হুমকি পাওয়া শিল্পীদের তালিকায় আছেন চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল, অভিনেত্রী সোহানা সাবাসহ আরও অনেকে।

লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ আয়োজনের কথা বলে জুবাইর শিল্পীদের কাছ থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেন। হুমকি বার্তায় জুবাইর বলেছেন, বাংলাদেশের একজন অভিনেত্রী এবং ওই তার ভাই প্রতারণা করে তার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা নিয়েছে। সেই টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করতে বলেন। ফেরত না দিলে কোনো শিল্পী যেন দেশের বাইরে যেতে না পারেন, সেই ব্যবস্থা করবেন।

এ বিষয়ে কবির বকুল বলেন, সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সাথে শিল্পীদের হয়রানির কোনো প্রশ্নই ওঠে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765