রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

পাবনার আমিনপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে আমিনপুর থানার বিরাহিমপুর এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সুজানগর উপজেলার চিনাখড়া আদমপাড়া গ্রামের শাহাই প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম (৩৫), আমিনপুর থানার বিরাহিমপুর গ্রামের রমজান আলীর ছেলে মোক্তার হোসেন (৩২) ও সাঁথিয়া উপজেলার আত্রাইসুখা গ্রামের দুলাল খাঁর ছেলে ইশা খাঁ (২৮)।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, কাশিনাথপুর থেকে একটি মোটরসাইকেলে তিনজন পাবনার দিকে যাচ্ছিলেন। একইদিকে যাওয়ার পথে বিরাহিমপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

তিনি জানান, স্থানীয়রা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৩-৩৫৪২) আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মার্গে পাঠিয়েছে।

ট্রাকের চালক ও তার সহযোগীকে (হেলপার) গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি মমিনুল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765