রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




পাবনায় গণপিটুনিতে ২ যুবক নিহত

পাবনা প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

পাবনার সাঁথিয়া উপজেলায় গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন; যাদেরকে চরমপন্থী সন্ত্রাসী বলে দাবি করছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে উপজেলার নন্দনপুর ইউনিয়নের ছোনদহ দাড়ামুদা ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-একই উপজেলার জোরগাছা গ্রামের আবদুস সাত্তারের ছেলে শাহিন (৪০) ও অপরজনের নাম মাফির (৩৫)।

তবে মাফিরের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সাঁথিয়া থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নিহতরা চরমপন্থী সন্ত্রাসী (সর্বহারা)। এদের মধ্যে শাহীনের বিরুদ্ধে তিনটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।’

কিন্তু মাফিরের বিষয়ে কোনো তথ্য দিতে না পারলেও ওসি জানান, ‘শাহীনের সহযোগী ছিলেন মাফির।’

জাহাঙ্গীর হোসেন আরও জানান, ‘রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসীরা দাড়ামুদা ক্যানেলর কাছে জড়ো হচ্ছিল। এলাকাবাসী টের পেয়ে তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে থেকে রাত দেড়টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে তারা মার যায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765