শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




পাপুয়ায় ‘শিক্ষার্থীদের’ দেয়া আগুনে মরলো ২১ জন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে বেশ কয়েকটি ভবনে বিক্ষোভকারীদের লাগানো আগুনে পুড়ে অন্তত ২১ জন মারা গেছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের বেশিরভাগই হাই স্কুলের শিক্ষার্থী।

পশ্চিম পাপুয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এক মুখপাত্র জানান, প্রদেশটির ওয়ামেনা শহরে একজন শিক্ষক এক ছাত্রকে বর্ণবাদী গালি দেওয়ার পর দাঙ্গা শুরু হয়।

তবে পাপুয়ার পুলিশ এই অভিযোগ অস্বীকার করে একে ‘ধাপ্পাবাজি’ বলে বর্ণনা করেছে। তাদের ভাষ্য, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা থেকে দাঙ্গাগুলোর সূত্রপাত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, শতাধিক বিক্ষোভকারী রাস্তায় নামে। তারা সরকারি ভবন ও বিল্ডিং য়ে আগুন ধরিয়ে দেয়।

পাপুয়ার সামরিক মুখপাত্র কর্নেল একো দারিয়ান্তো বলেছেন, নিহতদের অধিকাংশই আগুনে দগ্ধ হয়ে মারা গেছে। তিনি আরো আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এর কারণ হিসেবে তিনি জানান, অনেকে ভবনে আটকা পড়ে আছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765