বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




পাপনের পদত্যাগ দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

রাবি প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

সাকিব আল হাসানের শাস্তির প্রতিবাদে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের দাবিতে ঢাকা-রাজশাহী মহসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে অবরোধ কর্মসূচি পালন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

এসময় তিন দফা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তাদের দাবি-বিসিবি থেকে নাজমুল হাসান পাপনের অপসারণ, আইসিসির সিদ্ধান্তকে পুনঃবিবেচনা করে আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেটে সাকিবকে ফিরিয়ে আনা ও বিসিবিকে মেরুদণ্ড সোজা করে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে হবে।

শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রকে নিভিয়ে দিতে নানাভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। যখন বাংলাদেশের ক্রিকেটাররা তাদের বেতন নিয়ে ধর্মঘট শুরু করে তখন সাকিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিসিবি সভাপতি। এরপরই সাকিবকে শাস্তির সিদ্ধান্ত নেয় আইসিসি। বিসিবি থেকে পাপনকে দ্রুত অপসারণ করতে হবে। সে বিসিবির দায়িত্বে থাকার যোগ্য নয় বলে আমরা মনে করি।

এদিকে আইসিসির সিদ্ধান্তকে পুনঃবিবেচনার দাবিতে বেলা ১১টায় একটি মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে মৌন মানববন্ধন করেছে শিক্ষার্থীদের আরেকটি অংশ। এতে একাত্মতা জানিয়ে অংশ নেয় অর্থনীতি বিভাগের প্রফেসর ফরিদ উদ্দিন খান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765