শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




‘পাকিস্তান-আফগানিস্তান-বাংলাদেশের মুসলমানদের তাড়ানো হবে’

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

ভারতের ২৫ কোটিরও বেশি মুসলমানকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর ভাই ও তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই মন্তব্য করে তাদের পাশে দাঁড়িয়েছেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা।

তবে ভারতের মুসলিম সম্প্রদায়ের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানসহ অন্যান্য দেশগুলোর নাগরিক রয়েছেন দাবি করে এক ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করলেন তিনি।

তিনি বলেন, ভারতের মুসলমানদের সঙ্গে মিশে থাকা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানসহ অন্যান্য দেশগুলোর মুসলমানদের শিগগিরই তাড়ানো হবে।

সম্প্রতি চলমান ভারতীয় নাগরিকদের রাষ্ট্রীয় পঞ্জী (এনআরসি) কর্মসূচির বিষয়ে কথা বলতে গিয়ে বৃহস্পতিবার এ মন্তব্য বরেন বিজেপি নেতা রাহুল সিনহা।

বিজেপির কলকাতা সদর দফতরে বসে এক বিবৃতিতে রাহুল সিনহা বলেন, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানসহ অন্যান্য রাষ্ট্র থেকে আসা মুসলিম সম্প্রদায়ের লোকজন এখানে অনুপ্রবেশ করেছে। তারা বিনা অনুমতিতে প্রবেশ করেছে এবং বহাল তবিয়তে আছে।

তিনি দাবি করেন, ভারতের বাইরের মুসলমানরা রেশন কার্ড ও ভোটার লিস্টে নাম তুলে ভারতীয় সেজে বাস করছে।

এদের চিহ্নিত করে এবার এদেশ থেকে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেন রাহুল সিনহা।

অন্যদিকে ভারতের মুসলিম সম্প্রদায়ের পক্ষে কথা বলেছেন এই বিজেপি নেতা।

তিনি বলেন, ভারতীয় মুসলমান আমাদের সমান মর্যাদা সম্পন্ন নাগরিক। তাদের নাগরিকত্বে কোনো কাটছাট হবে না। ভারতীয় মুসলমান আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

তবে এসআরসির বিষয়ে বরাবরই ভিন্নমত দিচ্ছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কে ভারতীয় আর কে অভারতীয় সে ভেদাভেদে যেতে একেবারেই নারাজ এই তৃণমূল সভানেত্রী।

পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না জানিয়ে সম্প্রতি শিলিগুড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা রাজ্যে কোনো ভেদাভেদ মেনে নেব না। আমি মমতা বন্দোপাধ্যায়। রাজ্যে শুধু বন্দোপাধ্যায় থাকবে আর কেউ থাকবে না! এমনটা আমি ভাবতেই পারি না। বরং আমি বলব বন্দোপাধ্যায় চলে যাক। মানুষ থাকুক।

তিনি আরও বলেছিলেন, আমি আপনাদের পাহারাদার। একটা মানুষকেও বাংলা থেকে যেতে দেব না। যারাই এ রাজ্যে বসবাস করেন তারাই বাংলার বাসিন্দা। যাদের বয়স ১৮ হয়েছে তাদের এখনই ভোটার তালিকায় নাম নথিভূক্ত করতে হবে।

মমতার এমন সব মন্তব্যের পরই কলকাতায় বসে এমন সব মন্তব্য করলেন বিজেপির রাহুল সিনহা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765