শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




পাকিস্তানে ট্রেনে অগ্নিকাণ্ডে ৬২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে অন্তত ৬২ জন যাত্রীর প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার দেশটির লিয়াকতপুর শহরের কাছে তেজগাম নামের একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।-খবর দ্য ডনের

নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। তবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। আহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহতদের বাহাওয়ালপুরের বাহাওয়াল ভিকটোরিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

লিয়াকতপুরের পুলিশ কর্মকর্তা তৈমুর খান জানান, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। এসময় ট্রেনের মধ্যে থাকা এক যাত্রীর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে ওই পুলিশ কর্মকর্তা নিহতের সংখ্যা ২৫ ও ৪৬ জন বলে জানান। পরে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে তিনি জানান। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলেও জানান তিনি।

দেশটির রেলমন্ত্রী শেখ রশিদ জানান, ট্রেনটি পাকিস্তানের করাচি থেকে রাওয়ালপিন্ডিতে যাচ্ছিল। ট্রেনটির যে বগিতে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক লোক বুকিং নিয়েছিলেন। সকালের নাস্তা তৈরি করার জন্য তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, এ সময় প্রাণ বাঁচাতে অনেকে ট্রেন থেকে লাফিয়ে পড়েন।

তিনি বলেন, এ ঘটনায় উদ্ধার অভিযানে ১১২২ জনের একটি টিম মাঠে কাজ করছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765