শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




পলাতক ওসি মোয়াজ্জেমকে খুঁজে বের করতে কারও গাফিলতি নেই: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টর :
  • প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০১৯
ওসি মোয়াজ্জেম

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনায় পলাতক ওসি মোয়াজ্জেমকে খুঁজে বের করতে কারও কোনও গাফিলতি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই কঠোর। এক্ষেত্রে কারও শৈথিল্য দেখানোর সুযোগ নাই।’
সোমবার (১০ জুন) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিরোধী দল বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে আর মোবাইল ফোনে পুলিশের মুভমেন্টের খবর নেয়। তারা যদি আন্দোলনের মাঠে না যায় সেক্ষেত্রে সরকারের কী করার আছে। ’
এই সংসদ অবৈধ, রুমিন ফারহানার এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংসদ যদি অবৈধ হয় তাহলে সেই সংসদের সদস্য হওয়ার জন্য তিনি এত কিছু করলেন কেন?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির স্ববিরোধিতা পরিষ্কার। তাদের মহাসচিব শপথ না নেওয়ায় যে আসনটি ছেড়ে দিলেন সেই আসনে তাদের জেলা আহ্বায়ককে নির্বাচন করার জন্য মনোনয়ন দিলেন। এটি কি স্ববিরোধীতা নয়?’
দলীয় নেতাকর্মীদের কারণেই ইমিগ্রেশন সিস্টেম বাধাগ্রস্ত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী, এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে সাংবাদিকদের ওবায়দুর কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর অবজারভেশনের পর সবার সতর্ক হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রীর বহনকারী বিমানের পাইলট পাসপোর্ট ছাড়া চলে যায়, এটি মেনে নেওয়া যায় না। বিষয়টি তদন্ত হচ্ছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765