শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




পরিবারের পাঁচজনকে হত্যা করে আত্মসমর্পণ করল কিশোর!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

যুক্তরাষ্ট্রের আলাবামায় ১৪ বছর বয়সী এক কিশোর তার পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা করেছে। সোমবার রাতে এল্কমন্ট শহরে ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে তিনজনই ঘটনাস্থলে মারা যান এবং অপর দুজনের মৃত্যু হয় হাসপাতালে। খবর নিউইয়ক টাইমস’র।

মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পরে ওই কিশোর পিস্তল ফেলে দেয় এবং পুলিশকে খবর দেয়।
আলাবামার লাইমস্টোন কাউন্টি শেরিফের অফিসের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ১৪ বছর বয়সী ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সে গুলি করে তার পরিবারের পাঁচ সদস্যকে হত্যার কথা স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, ওই কিশোর এখন নাইনএমএম হ্যান্ডগ্যানটি খুঁজে বের করতে তদন্তকারীদের সহায়তা করছে। তবে ওই কিশোর কীভাবে ওই বন্দুক পেয়েছে তা এখনও স্পষ্ট নয়।

গত সপ্তাহে টেক্সাসে চলন্ত গাড়ি থেকে গুলি ছোড়ার ঘটনায় এক শিশুসহ সাতজন নিহত এবং ২২ জন আহত হওয়ার পর এই ঘটনা ঘটলো।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765