শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




পপকর্ণ খেলে ওজন কমে

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

সিনেমা দেখতে কিংবা আড্ডা দিতে দিতে অনেকেই পপকর্ন খেতে পছন্দ করেন। ভুট্টা থেকে তৈরি পপকর্ন আসলেই স্বাস্থ্যকর খাবার কিনা তা নিয়ে অনেকেরই দ্বিধা রয়েছে। কেউ কেউ মনে করেন, পপকর্ন খেলে ওজন বাড়ে।

কিন্তু এটা আসলে প্রচলিত একটা বিশ্বাস ছাড়া আর কিছুই নয়। বরং পপকর্ন এমন একটি স্বাস্থ্যকর খাবার যা ওজন কমাতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞদের মতে, মাইক্রোওভেনে গরম করার জন্য প্যাকেটজাত বা সিনেমা হলের ভেতরে স্ট্যান্ডের পাশে রাখা পপকর্ন স্বাস্থ্যের জন্য সুফল বয়ে আনে না। কারণ এগুলোতে অতিরিক্ত মাখন, রুচিবর্ধক উপাদান ব্যবহার করা হয় যা শরীরের ফ্যাট ও ক্যালরির পরিমাণ বাড়িয়ে দেয়। বরং সাধারণতভাবে ভাজা পপকর্ন বেশি উপকারী।

পপকর্ন খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. পপকর্ন শস্যদানা থেকে তৈরি একটি খাবার যাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি হজমশক্তি বাড়ায়। একই সঙ্গে এটি বিপাকক্রিয়া নিয়মিত করে। এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূত হয়। তখন বেশি খাবার খাওয়ার আগ্রহ কমে যায়। এভাবে এটি ওজন কমাতে ভূমিকা রাখে।

২. পপকর্ন পুষ্টির ভাল উৎস। এতে খুব কম পরিমাণে ক্যালরি ও ফ্যাট থাকে।

৩. পপকর্নে থাকা পলিফেনল উপাদান হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে।সেই সঙ্গে ক্যান্সারের ঝুঁকি কমায়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765