শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




পদত্যাগ করে জাতীয় সরকার ঘোষণা করুন: সরকারকে ঐক্যফ্রন্ট

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

সরকারকে পদত্যাগ করে অবিলম্বে জাতীয় সরকার ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে দুর্নীতি, লুটপাট তদন্তে একটি জাতীয় কমিশন গঠনেরও দাবি জানিয়েছে সরকারবিরোধী এ জোট।

শনিবার ঐক্যফ্রন্টের পক্ষে গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ধ্বংসপ্রাপ্ত শাসন-প্রশাসন ব্যবস্থা পুনরুদ্ধার, সাংবিধানিক-গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুর্নবহাল ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এ দাবি সরকারের মেনে নেয়া উচিত।

বিবৃতিতে ফ্রন্টের পক্ষ থেকে ৩টি দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো- ১. বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগ করে জাতীয় সরকার ঘোষণা, ২. খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দীর মুক্তিসহ বিদ্যমান রাজনীতি ও শাসনতান্ত্রিক সংকট নিরসনে আন্দোলনরত রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে জাতীয় সংলাপের মাধ্যমে পথ নির্ধারণ, ৩. বর্তমান সরকারের গুম-খুনসহ রাতের আঁধারে ভোট ডাকাতি এবং দুর্নীতি-লুটপাট তদন্তে গ্রহণযোগ্য জাতীয় কমিশন গঠন।

এতে আরো বলা হয়, গত কয়েক দিনের পুলিশি অভিযানে রাষ্ট্রের ক্ষত ও বেআইনি কার্যকলাপের চিত্র এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনে অবাধ বাণিজ্য, আইনের শাসনকে অবজ্ঞা করার যে রূপ প্রকাশিত হয়েছে, তা ভয়াবহ ও ভয়ঙ্কর।

বিবৃতিতে দাবি করা হয়, ‘কেবল সরকারের আশ্রয়-প্রশ্রয় ও মদদে রাষ্ট্রীয় ব্যবস্থায় এ ধরনের অনিয়ম-অপকর্ম সম্ভব। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, বর্তমান অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্র বড় ধরনের অভ্যন্তরীণ সংকটে পড়বে’।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765