শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নড়েইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ’র শাহাদাত বার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

বৃহসাপতিবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৮তম শাহাদাত বার্ষিকী । ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটিতে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাত বরণ করেন তিনি। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। দেশের এ শ্রেষ্ঠ সন্তানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের নুর নগর গ্রামে নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের সামনে তার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খানি ও দোয়া এবং স্মরণ সভার আয়োজন করা হয়েছে ।

১৯৫৯ সালের ২৬ ফেব্রæয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলস ( বর্তমানে বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি) যোগদান করেন। দিনাজপুর সীমান্তে দীর্ঘদিন দায়িত্ব পালন করে ১৯৭০ সালের ১০ জুলাই বদলি হন যশোর সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় তিনি যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮নং সেক্টরে দেশ মাতৃকার মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। এ সময় যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেন নড়াইলের এ সাহসী সন্তান। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮নং সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল (অব) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর এস এ মঞ্জুর। ৫ সেপ্টেম্বর পাকবাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলেও সহযোদ্ধাকে কাঁধে নিয়েই এলএমজি হাতে নিয়ে শত্রæপক্ষের বিরুদ্ধে গুলি ছুঁড়তে থাকেন। এক পর্যায়ে পাকবাহিনীর একটি মর্টারের আঘাতে নূর মোহাম্মদের হাঁটু ভেঙ্গে যায়। শক্রমুক্ত করার জন্য প্রাণপণ যুদ্ধ চেষ্টা চালিয়ে যান। দেশ মাতৃকার জন্য এ অসামান্য অবদানের জন্য তৎকালীন সরকার তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করেন।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765