শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

নড়াইলের লোহাগড়ায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে বুধবার আকরাম শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি নড়াইল সদর হাসপাতালে ভর্তি রয়েছে। গত মঙ্গলবার দুপুর ১টার দিকে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ধর্ষিতার মা রাবেয়া বেগম অভিযোগ করেন, তার মেয়েকে মঙ্গলবার দুপুর ১টার দিকে পাঁচুড়িয়া গ্রামের চটপটি বিক্রেতা আকরাম শেখ (৫৫) কিছু খাবারসহ ১০ টাকা হাতে দিয়ে ফুসলিয়ে পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাশর্^বর্তী বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই শিশুটির বাবা ভ্যান চালাতে এবং মা অন্যের বাড়িতে কাজ করতে যাওয়ায় বাড়িতে কেউ ছিল না। ঘটনার পর ওই শিশু বাড়িতে এসে সে তার ৫ বছর বয়সি ছোট বোন মরিয়মকে এ কথা জানালে মরিয়ম তার ফুপু রহিমাকে ঘটনা বলে দেয়। বিকালে শিশুটি কিছুটা অসুস্থ হয়ে পড়লে রহিমার কাছ থেকে সবাই জানতে পারে। এ সময় শিশু তার বাবা মাকে ঘটনা খুলে বলে। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে শিশুকে আনে তার বাবা-মা।

লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রিপন কুমার ঘোষ বলেন, শিশুটির গোপন অঙ্গে ক্ষতের সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি মোঃ মোকাররম হোসেন বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত আকরামকে বুধবার ওই গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহামন বাবু বলেন, ধর্ষনের শিকার শিশুর প্রাথমিক মেডিকেল সম্পন্ন হয়েছে।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765