শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নড়াইলে সুলতান উৎসব শুরু হবে ১১ সেপ্টম্বর

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯

প্রতি বছরের ন্যায় এ বছরও বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তি উপলক্ষে চার দিনব্যাপি ‘সুলতান উৎসব’ অনুষ্ঠিত হবে। আগামি ১১ থেকে ১৪ সেপ্টম্বর শহরের সুলতান মঞ্চে এ ‘সুলতান উৎসব’ অনুষ্ঠিত হবে। উৎসবের সমাপনি দিন নড়াইলের চিত্রা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নারী-পুরুষের নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

চার দিনব্যাপি বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে মধ্যে রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহনে আর্ট ক্যাম্প, পৃথকভাবে জাতীয় ও স্থানীয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার, সম্মাননা ও পদক বিতরণ এবং নৌকা বাইচ। বরাবরের মতো এবারও জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন এবং এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করবে।

১৯২৪ সালের ১০ আগষ্ট শহরতলির মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহন করেন বরেণ্য এই শিল্পী এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765