শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নড়াইলে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯
র‌্যাবের হাতে আটকরা -নতুনবার্তা

নড়াইলে ৮টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

সোমবার সদর উপজেলার চন্ডীবরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চন্ডীবরপুর গ্রামের কালিপদ সাহার ছেলে বিশ্বজিত সাহা (৫১), মন্টু সরকারের ছেলে কালু সরকার (৫৫) ও দুলাল বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২৮)। এ সময় রবি বিশ্বাস নামে একজন পালিয়ে যায়।

র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়িতে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ সময় ৮টি বোমা এবং বোমা তৈরির কাজে ব্যবহৃত ডিভাইস, গান পাউডার, তার, সার্কিট ও ২০টি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল কোম্পানির ৫০টি সিম উদ্ধার করা হয়।

মেজর শামীম সরকার বলেন, দীর্ঘদিন যাবত এই চক্রটি সরঞ্জামাদী কিনে এনে বোমা তৈরি করে বিভিন্ন সন্ত্রাসী চক্রের কাছে বিক্রি করতো। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765