বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




নোয়াখালিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ

নোয়াখালি প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে বিয়ের প্রলোভনে এক কলেজ ছাত্রীকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুর রহমান (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় আজ সোমবার সকালে ভিকটিম বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সাইফুর রহমান কবিরহাট পৌরসভার পূর্ব ফতেজঙ্গপুর গ্রামের সেকান্তর মিয়ার ছেলে। ভিকটিম চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের বাসিন্দা। সে কবিরহাট সরকারি কলেজের স্নাতক (ডিগ্রি) শেষ বর্ষের ছাত্রী।

ভিকটিমের অভিযোগ সূত্রে জানা গেছে, প্রবাসী সাইফুর রহমানের সাথে দীর্ঘ ৭বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল তার। বিদেশ থেকে আসার পর নিয়মিত সাইফুর রহমানের সাথে তার যোগাযোগ হতো। গত ২৩ আগস্ট শুক্রবার বিকেলে তারা একসাথে ঘুরতে বের হয়। ঘুরাঘুরি শেষে সন্ধ্যায় সাইফুর ভিকটিমকে তার বাড়ীর একটি নির্মাণাধীন ঘরের ছাদে নিয়ে যায়। পরে বিয়ে করবে বলে রাতভর তাকে একাধিকবার ধর্ষণ করে। শনিবার ভোরে তাকে কৌশলে বাড়ীতে পাঠিয়ে দেওয়ার পর যোগাযোগ বন্ধ করে দেয় সাইফুর।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে সাইফুর রহমানকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765