শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নোবেল কমিটির কাছে শেখ সেলিমের অনুরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন ৩ হাজার মেগা ওয়ার্ট থেকে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করেছেন। আমাদের রিজার্ভ ৩ বিলিয়ন থেকে ৩৫ বিলিয়নে উন্নীত হয়েছে। রপ্তানি ১০ বিলিয়নের স্থলে ৩৯ বিলিয়নে দাঁড়িয়েছে। মাথাপিছু আয় চারশ থেকে আঠারোশ ডলার হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের সম্ভাবনাময় ১২টি দেশের তালিকায় স্থান করে নিয়েছে। তিনি জঙ্গি দমন করেছেন। এখন তিনি মানবতা ,গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের নেত্রী । তাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য আমি নোবেল কমিটির কাছে অনুরোধ করছি।

রবিবার গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান।

শেখ সেলিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে যেন কোনো দিন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসতে না পারে, সেদিকে তোমাদের সজাগ থাকতে হবে। আগামী ১০ বছরের মধ্যে স্বাধীনতা বিরোধীদের নিশ্চিহ্ন করতে হবে। তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে বড় হতে হবে।

পরে তিনি কলেজের নতুন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে শেখ সেলিম সরকারি কলেজের ১০ তলা একাডেমিক ভবন, ছাত্রী হোস্টেল ও শিক্ষক ডর্মেটরির নির্মাণ কাজের উদ্বোধন করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765