বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নেশার টাকা না পেয়ে মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯

রাজশাহীর গোদাগাড়ীতে নেশা করার টাকা না দেওয়ায় মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে এক মাদকসেবী সন্তান। রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার আরিজপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে।

নিহত নারীর নাম সেলিনা বেগম (৫০)। তার স্বামীর নাম শাহাবুদ্দিন মাস্টার। ঘটনার পর থেকে মাদকাসক্ত সালেক আহমেদ (৩২) পলাতক। উচ্চশিক্ষিত সালেক আহমেদ দীর্ঘদিন ধরেই মাদকসেবন করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে বাড়িতে সালেক ও তার মা সেলিনা বেগম ছাড়া আর কেউ ছিলেন না। তখন নেশা করার জন্য সালেক তার মায়ের কাছে টাকা চান। কিন্তু তার মা টাকা দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে সালেক তার মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর সালেক তার মায়ের গলায় রশি পেঁচিয়ে মরদেহটি ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে সবাই আত্মহত্যা বলে মনে করে। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও শরীরের বেশিরভাগ অংশ মেঝেতেই ছিল। আবার মাথা থেকে রক্ত ঝরছিল। ঘটনাস্থল পড়ে ছিল হাতুড়িও। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতুড়িটি জব্দ করে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে সালেক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে রাতেই থানায় নেওয়া হয়। সকালে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সালেকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765