বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নেপাল দ্রুত মোংলা বন্দর ব্যবহার শুরু করবে — নেপালের রাষ্ট্রদূত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০১৯

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলী বলেছেন, মোংলা বন্দর ব্যবহারের মাধ্যমে আমদানী-রপ্তানী পন্য সড়ক পথে নেপালে আনা-নেয়ার কাজ দ্রুত শুরু হবে। এজন্য ভারতের ভূখন্ড ব্যবহারে ভারতের সাথে নেপাল সরকার চুক্তি সম্পন্ন করেছে। এখন থেকে নেপাল দ্রুত পুর্নাঙ্গভাবে মোংলা বন্দর ব্যবহার শুরু করবে। বাণিজ্যিক ভাবে মোংলা বন্দরকে অধিকতর ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্যই আবারো সরেজমিনে তিনি মোংলা বন্দর পরিদর্শন করতে এসেছেন বলে জানান নেপালের রাষ্ট্রদূত। বুধবার দুপুরে মোংলা বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে নেপালের রাষ্ট্রদূত আরও বলেন, আগের তুলনায় মোংলা বন্দর অনেক সক্ষমতা অর্জন করেছে। মোংলা বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। বর্তমানে সুযোগ-সুবিধা বৃদ্ধি পাওয়ার ফলে নেপাল এ বন্দর ব্যবহারে আরো বেশি আগ্রহী হয়ে হয়েছে।
নেপালের রাষ্ট্রদূতের বন্দর পরিদর্শন শেষে দুপুরে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, নেপালী দূতাবাসের অফিস সেক্রেটারী রিয়া ছেত্রী, মোংলা বন্দরের হারবার মাষ্টার কমান্ডার দুরুল হুদা, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় রাষ্ট্রদূত ধন বাহাদুর ওলীর কাছে মোংলা বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।
মোংলা বন্দর পরিদর্শন শেষে নেপালের রাষ্ট্রদূত ওযার্ল্ড হ্যারটেজ সাইড সুন্দরবনের করমজলসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণে যান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765