রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ




নির্মাণ সম্পন্নের আগেই ভেঙ্গে পড়ল ব্রিজের গার্ডার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

ঝিনাইদহ শহরের ধোপাঘাটা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীন ১২০ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজের দুইটি বৃহৎ আকারের গার্ডার ভেঙ্গে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ২০ জন শ্রমিক। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। ব্রিজের গার্ডার ভেঙ্গে পড়ার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের একটি সূত্র জানায় জাইকার অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাজ শেষে এখন ব্রিজের দুই পাশে গার্ডার দেওয়ার কাজ চলছিল।
কোম্পানীর ম্যাসেঞ্জার ওলিউর রহমান জুয়েল জানান, জগ দিয়ে গার্ডার স্থানান্তরিত করার সময় অসাবধান বশত প্রায় একশ ফুট দৈর্ঘ্য গার্ডার দুইটি নিচে পড়ে ভেঙ্গে গেছে। শ্রমিকরা এ সময় খাবার গ্রহণ করায় বড় ধরণের কোন ক্ষতি হয়নি। তবে এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নজরুল ইসলাম জানান, আমরা এ কাজের দেখভাল করছি না। ঢাকা থেকে একটি প্রজেক্টের মাধ্যমে কাজটি করা হচ্ছে। এই প্রজেক্টের একটি অফিস যশোরে আছে। তাদের সাথে কথা বলুন। আমরা ব্রিজ নির্মাণের কোন খোঁজই রাখি না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765