শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




নিজ দলের কর্মীরা পাঞ্জাবি ছিঁড়ে দিল বিএনপি নেতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

দলীয় কর্মীদের দ্বারা শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু।

রবিবার সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিয়ে তিনি লাঞ্ছনার শিকার হন। তার শরীর থেকে পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধ কর্মীরা।

অভিযোগ রয়েছে, কমিটি বাণিজ্য এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে কাউন্সিলর মনোনয়ন বাণিজ্যসহ নানা বিষয় নিয়ে নগরের এই ইউনিটের নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। যার বিস্ফোরণ ঘটল প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে।

আঞ্জু যখন লাঞ্ছিত হন তখন সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান ও যুগ্ম সম্পাদক এ জি এম শামসুল ইসলামকেও ধাওয়া করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দৌড়ে পালান তারা

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765