বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ




নিখোঁজ শিশুর কাটা মাথা উদ্ধার, গণপিটুনিতে যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

নেত্রকোনা জেলা শহরের নিউটাউনে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। এসময় এক শিশুর কাটা মাথা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ অজ্ঞাত যুবকের লাশ ও শিশুর খণ্ডিত মাথা ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা শহরের কাটলী এলাকার রিকশাচালক রহিছ উদ্দিনের ছেলে মো. সজিব (৮) সকাল ১০টার দিকে আইসক্রিম খাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বেলা ১টার দিকে শহরের বারহাট্টা রোডের মেথর পট্টিতে যুবক শিশুটির মাথা ব্যাগে করে নিয়ে যাচ্ছিলো। এসময় খণ্ডিত মাথাটি ব্যাগ থেকে পড়ে যায়। অজ্ঞাত ওই যুবক দৌঁড় দিলে এলাকাবাসী ধাওয়া দিয়ে নিউটাউন এলাকা থেকে তাকে আটক করে। এক পর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই যুবক নিহত হন।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, শিশুটির কাটা মাথা ও নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765