বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

নিখোঁজের চারদিন পর শরীয়তপুরে আওলাদ হোসেন চৌকিদার (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর পালং এলাকার একটি বাগান থেকে তার লাশ উদ্ধার হয়। তবে পুলিশ নিশ্চিত হতে পারেনি এটি হত্যা নাকি আত্মহত্যার ঘটনা।

সূত্র জানায়, আওলাদ হোসেন উত্তর পালং গ্রামের জালাল আহম্মেদ চৌকিদারের ছেলে। তিনি একটি বীমা কোম্পানীতে চাকরি করতেন। শুক্রবার বিকেলে তিনি বাড়ি থেকে বের হন। পরে আর বাড়িতে ফিরেননি। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। চারদিন পর সোমবার রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন মাস্টার শাহিন চৌধুরীর বাগানে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। আওলাদের মা রাজিয়া বেগম ও চাচাতো ভাই রেজাউল চৌকিদার লাশ শনাক্ত করেন।

বড় ভাই মোক্তার চৌকিদার বলেন, ‘গলায় রশি বাঁধা অবস্থায় বাগানের মধ্যে লাশ পাওয়া যায়। তার হত্যা অথবা আত্মহত্যার কারণ আমাদের জানা নেই। এখন তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটনের দাবি করছি।’

পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, ‘ ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765