রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময়




নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে সৌরভ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভকে ময়মনসিংহের তারাকান্দা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা এলাকার জামিল অটোরাইস মিলের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

সকাল পৌনে ৯টার দিকে নিজ কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ভোর ৫টা ২০ মিনিটে একটি ফোনে চট্টগ্রাম অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিসি আমাকে ফোন করে জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে কে বা কারা তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা জামিল অটো রাইস মিলের সামনে ফেলে গেছে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশকে সঙ্গে নিয়ে তাকে উদ্ধার করে আমার বাংলোতে নিয়ে আসি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সৌরভের কাছে জানতে চাওয়া হয় তিনি কীভাবে এখানে এসেছেন, কারা এখানে ফেলে রেখে গেছে। সৌরভ জানান, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। শুধু এটুকু জানান, কে বা কারা তাকে আটকে রাখে। সেখানে প্রাথমিক কিছু সেবা প্রদান করা হয়। পরে সকাল ৮টার দিকে ডিবি পুলিশের মাধ্যমে তাকে পরিবারের কাছে ঢাকার বনানীর বাসায় পাঠানো হয়। তিনি সুস্থ ও অক্ষত আছেন বলেও জানান পুলিশ সুপার।

জামিল অটো রাইস মিলের ম্যানেজার কাঞ্চন ও ফোরম্যান সমির জানান, আমরা ভোরে ঘুমিয়েছিলাম। এসময় কান্নাকাটির শব্দ শুনতে পাই। ঘর থেকে বের হয়ে দেখি এক লোককে গাড়ি থেকে নামিয়ে রাস্তার পাশে ফেলে দ্রুত গাড়ি নিয়ে চলে গেল কিছু লোক। লোকটি অনেকটা বিপর্যস্ত। সে জানায় তার নাম সৌরভ। সে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে। এ কথা বলার পর আমি বিষয়টি মিল মালিক হিজবুল বাহার খান বাচ্চুকে জানাই। মিল মালিক বিষয়টি পুলিশকে জানানোর কথা বলেন। এ সময় আমরা উনাকে নিয়ে মিলের ভেতরে একটি চেয়ারে বসাই। পরে সৌরভ তার পরিবারের একটি মোবাইল নাম্বার দিলে ম্যানেজার কাঞ্চন বিষয়টি পরিবারকে জানান। পরিবার পরে বিষয়টি চট্টগ্রাম অ্যান্টি টেরোরিজম ইউনিটকে জানায়।

উল্লেখ্য, গত ৯ জুন চট্টগ্রাম নগরীর অফমি প্লাজার সামনে থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে একটি মাইক্রোবাসে কৌশলে তুলে নিয়ে যাওয়া হয়। পরে সৌরভের বাবা বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় জিডি করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765