বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নারায়নগঞ্জে বাসচাপায় একই পরিবারের তিন নারী নিহত

নারায়নগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসচাপায় মা-মেয়েসহ একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনারগাঁওয়ের পশ্চিম বেকুটিয়া এলাকার দুলাল বর্মণের স্ত্রী (নাম জানা যায়নি), মেয়ে বর্ষা বর্মণ (১৪), ও তার শাশুড়ি দেবী বর্মণ (৪৮)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, দিবাগত রাতে কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে মহাসড়ক পার হচ্ছিলেন ওই তিন নারী। এ সময় সিলেটগামী রাসেল পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিন নারী। পরে একই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী একটি লরির সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস চালকসহ অন্তত সাতযাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে বাসচালকসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পরিবারের বরাত দিয়ে এসআই আরো জানান, শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে দুপুরে সোনারগাঁও থেকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লক্ষ্মী নারায়ণ মন্দিরে যান নিহতরা। সেখানে পূজা-অর্চনা শেষে দিবাগত রাতে বাড়ি ফেরার পথে কাঁচপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত।

ঘাতক বাসচালকের সহকারীকে (হেলপার) আটক করা হয়েছে। এছাড়া জব্দ করা হয়েছে লরিটিও। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765