বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নাটোরে স্বামী স্ত্রীর এক সাথে আত্মহত্যা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

নাটোরের গুরুদাসপুরে দাম্পত্য কলহের জেরে স্বামী স্ত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। মৃতরা হলেন গোপিনাথপুর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে আবু হাসান (১৯) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (১৬)।

শনিবার ভোরে স্বপ্না নাটোর সদর হাসপাতালে ও আবু হাসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু অপমৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই মাস আগে রাজশাহীর পুঠিয়ার শফিকুল ইসলামের মেয়ে স্বপ্নার সাথে গুরুদাসপুরের গোপিনাথপুর গ্রামের আবু হাসানের প্রেমের সম্পর্ক ধরে বাল্যবিয়ে হয়। কিন্তু মাঝে মধ্যেই তাদের মধ্যে মান অভিমান চলতো। এক পর্যায়ে শনিবার ভোরে একসঙ্গে বিষ (গ্যাসট্যাবলেট) খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম জানান, স্বামী স্ত্রীর মধ্যে কলহ ও মান অভিমানকে কেন্দ্র করে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765