বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নাটোরে পুলিশ ভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার -নতুনবার্তা

নাটোরের বড়াইগ্রামে পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে শাহজাহান আলী (৫০) নামে একজন নিহত হয়েছে। তিনি প্রাইভেটকারের চালক।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন-অর-রশিদ, তার বডিগার্ড ইব্রাহিম হোসেন ও পিকআপ চালক মোবারক হোসেন আহত হয়েছেন। তাদের বনপাড়া আমেনা ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত শাহজাহান আলী মুন্সিগঞ্জ জেলার সদর থানার কাচারিঘাট এলাকার মৃত ইমান আলীর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ও বনপাড়া হাইওয়ে থানার এসআই মাহফুজুর রহমান জানান, সকালে জরুরি কাজে অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদ সঙ্গীয় বডিগার্ড ইব্রাহিম হোসেনকে নিয়ে বনপাড়ায় যাচ্ছিলেন। পথে মহিষভাঙ্গা এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকার চালক শাহজাহান আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশিদ, বডিগার্ড ইব্রাহিম হোসেন ও পিকআপ চালক মোবারক হোসেন গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বনপাড়ার আমেনা ক্লিনিকে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ওসি দিলিপ কুমার দাস আরও জানান, দীর্ঘ সময় গাড়ি চালানোর কারনে প্রাইভেটকার চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার কারণে গাড়িটি নিয়ন্ত্রণে ছিল না।

এদিকে খবর পেয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা হাসপাতাল ও ঘটনান্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার লিটন কুমার সাহা সাংবাদিকদের জানান, পিকআপ ভ্যান চালক মোবারক হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আমরা রাজশাহীতে পাঠানোর ব্যবস্থা করছি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765