শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৬৫

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯
Nigeria_Attack_Boko_Haram_rtvonline

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোতে জঙ্গিদের হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। শনিবার একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলার সময় হামলা চালানো হয়। বোকো হারাম জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হামলাকারীরা মোটরসাইকেল এবং ভ্যানে করে আসে। এসময় তারা গুলি চালালে বেশ কয়েকজন সঙ্গে সঙ্গেই নিহত হন। বাকিরা জঙ্গিদের তাড়া করতে গিয়ে নিহত হয়েছেন। সম্প্রতি অঞ্চলটিতে এ ধরনের জঙ্গি হামলা বেড়ে গেছে। স্থানীয় সরকার কর্মকর্তা মুহাম্মাদ বুলামা বলেন, দুই সপ্তাহ আগে গ্রামবাসীরা ১১ জন বোকো হারাম যোদ্ধাকে হত্যা করে। খুব সম্ভবত এর প্রতিশোধ হিসেবেই তারা এই হামলা চালিয়েছে। ফরাসি

সংবাদমাধ্যম এএফপির সাংবাদিকরা ওই এলাকায় ঘরবাড়ি পুড়তে দেখেছেন। এছাড়া হামলায় নিহতদের দেহ তাদের আত্মীয়রা নিয়ে যাচ্ছিল বলেও জানিয়েছেন সাংবাদিকরা। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে কারা এই হামলা চালিয়েছে তা খুঁজে বের করতে দেশটির বিমানবাহিনী এবং সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। বোকো হারাম একটি ইসলামি জঙ্গি সংগঠন। ২০১৫ সালে এটাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করে ইনস্টিটিউট ফর ইকোনোমিক্স অ্যান্ড পিস। বোকো হারাম নাইজেরিয়া ছাড়াও চাদ, নাইজার ও ক্যামেরুনেও সক্রিয় আছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765