শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




নবী মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় বিজেপি নেতা গ্রেপ্তার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৮ জুন, ২০২২
হর্ষিত শ্রীবাস্তব নামে বিজেপির ওই তরুণ নেতাকে কানপুর থেকে গ্রেপ্তার করা হয়

ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় ক্ষমতাসীন বিজেপির এক নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। হর্ষিত শ্রীবাস্তব নামে বিজেপির ওই তরুণ নেতাকে কানপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার (৮ জুন) কর্তৃপক্ষ জানায়।

পুলিশ কর্মকর্তা প্রশান্ত কুমার জানান, মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করায় হর্ষিত শ্রীবাস্তবকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে কানপুরে চলমান সাম্প্রদায়িক উত্তেজনার প্রেক্ষিতে আরও প্রায় ৫০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি এক টেলিভিশন বিতর্ক চলাকালে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মহানবীকে নিয়ে কটূক্তি করার পর এ নিয়ে ভারতজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে তাকে দল থেকে বরখাস্ত করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করা নিয়ে আরেক মুখপাত্র নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করা হয়।

এদিকে বিজেপি নেতাদের ইসলাম-বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করে ভারতের সরকারের ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানসহ আরও বেশ কয়েকটি ইসলাম প্রধান দেশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765