শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




‘নবম ওয়েজবোর্ডের সুপারিশ চূড়ান্ত’

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

সাংবাদিকদের নতুন বেতন কাঠামো নবম ওয়েজবোর্ডের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। সুপারিশগুলো কেবিনেটে পাঠানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে গঠিত সুপারিশ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো সুপারিশ করেছি। এ নিয়ে একটি প্রতিবেদন তৈরি হয়েছে। তবে, এটিই চূড়ান্ত প্রতিবেদন নয়। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রিসভা। কারণ, তারাই এ কমিটি গঠন করেছে।

ওবায়দুল কাদের বলেন, সুপারিশগুলো আমরা কেবিনেটে পাঠাবো। সেখানে আলোচনা হবে, তারপর প্রধানমন্ত্রীর এর অনুমোদন দেবেন। এরপর গেজেট আকারে তা প্রকাশ করা হবে। এখনই অহেতুক আলোচনা করে জল্পনা-কল্পনা সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ গুজবের দেশ, তাই গুজবের ডালপালা সৃষ্টি করতে চাই না। প্রধানমন্ত্রী ৫ তারিখ (৫ আগস্ট) দেশে ফিরলে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765