শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সর্বশেষ
শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ




নতুনবার্তায় সংবাদ প্রকাশের পর মোরেলগঞ্জের সেই বৃদ্ধার দায়িত্ব নিলেন ইউএনও

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
বৃদ্ধা সখিনা বেগম-নতুনবার্তা

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০৪ বছর বয়সেও কোন প্রকার সরকারি সাহায্য বা ভাতা না পাওয়া সেই বৃদ্ধা সখিনা বিবির সকল দায় দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের মৃত আফেল উদ্দিনের স্ত্রী সখিনা বেগম ১০৪ বছর বয়সেও পাননি কোন প্রকার সরকারি সাহায্য।

নতুনবার্তা২৪ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রচারের পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান আজ রবিবার ওই বৃদ্ধা নারীকে খুঁজে তার অফিসে আনেন। এ সময় তিনি ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকেও ডেকে সখিনা বেগমের নামে বয়স্ক ভাতার কার্ড ইস্যু করান।

সখিনা বেগমের কথিত মতে তার বয়স এখন ১০৪ বছর। স্বামী মারা গেছেন ১৯৭৩ সালে। ৪ ছেলে মেয়ে যে যার মত বিভিন্ন শহরে দিনমজুরি খেটে সংসার চালায়। বর্তমানে ওই গ্রামেই থাকেন তবে নিজের বলে কিছু নেই। থাকেন দরিদ্র নাতি সবুজ শেখের ঘরে। বিভিন্নজনের দেওয়া সাহায্যে চলে তার নৈমিত্তিক খরচ।

সখিনা বেগমের বিষয়ে গত বৃহস্পতিবার সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের। আজ তাকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এনে সম্মানের সাথে হাতে তুলে দেওয়া হয় বয়স্ক ভাতার কার্ড, ৩০ কেজি চাল ও দু’পিচ শাড়ী।

নির্বাহী কর্মকর্তা এ সময় বলেন, ‘সখিনা বেগম এমন বৃদ্ধা বয়স পর্যন্ত সাহায্যের আওতায় আসেনি এটা দু:খজনক। এখন থেকে তার সকল দায়িত্ব আমি নিলাম’। বিষয়টি নজরে আনার জন্য তিনি গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানান।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765