শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নগরভবনেই এডিস মশার লার্ভা, ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০১৯
ডিএনসিসি নগরভবন -ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগরভবনের বেইজমেন্টেই পাওয়া গেছে এডিস মশার বংশবিস্তারের মতো পরিবেশ। শনিবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় নগর ভবনের মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গুলশান-২ নম্বর গোলচত্বরের পাশে অবস্থিত ডিএনসিসি নগরভবনের একাংশের মালিক ইউনাইটেড গ্রুপ। শনিবার ভবনটির বেইজমেন্টে অভিযান চালায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেইজমেন্টে অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে পরিবেশ এবং দীর্ঘদিন জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা, এডিস মশার বংশবিস্তারের উপযোগী পরিবেশ দেখতে পান ম্যাজিস্ট্রেট। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত ইউনাইটেড গ্রুপকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765