শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




নওয়াপাড়ায় বাসের ধাক্কায় দুই পথচারী নিহত

যশোর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কে নওয়াপাড়া জাফরপুর মাইলপোষ্ট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওয়াপাড়ার জাফরপুর গ্রামের গোলাম নবী (৮০) ও খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের সেলিম মোল্যার স্ত্রী জ্যোছনা বেগম (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে শিক্ষার্থীরা একটি বাসে (ঢাকা মেট্রো-ব১৪-৭৬৮৮) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। বাসটি ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি পথচারী গোলাম নবী ও জ্যোছনাকে চাপা দিয়ে পাশ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। নওয়াপাড়া হাইওয়ে পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই ওমর ফারুক জানান, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

এদিকে, যশোরের ফতেপুর আমবাগান এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফিরোজ হোসেন নিহত হয়েছেন। নিহত ফিরোজ হোসেন ফরিদপুর আলফাডাঙ্গা থানার তারাইল গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765