শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




‘ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে অবৈধভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসরায়েল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ সালামি।

ইসরায়েলের নিজস্ব অসংখ্য দুর্বলতা এবং এটির বিনাশ কামনাকারী আঞ্চলিক শক্তিগুলোর কঠোর অবস্থানকে তিনি এর কারণ হিসেবে উল্লেখ করেছেন।
আইআরজিসি’র কমান্ডারদের ২৩তম জাতীয় সমাবেশের অবকাশে সোমবার প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল সালামি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শুরু থেকেই একটি নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এটির যেমন কোনও নিজস্ব ভূখণ্ড নেই তেমনি নেই কোনও জনগোষ্ঠী। সারাবিশ্ব থেকে লোকজনকে ধরে এনে তাদের জন্য অবৈধ বসতি স্থাপন করে এই অবৈধ রাষ্ট্রকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখা হয়েছে।

আইআরজিসি’র প্রধান কমান্ডার আরও বলেন, বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশ ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দেয়নি। অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি এটির বহুমুখী অপকর্মের কারণে গোটা মুসলিম বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তেল আবিবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বহু সশস্ত্র আন্দোলন ও বেশ কিছু বৃহৎ সেনাবাহিনী তৈরি হয়ে গেছে। এই সবকিছুর সমষ্টি ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

জেনারেল সালামি বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে এমন অনেক শত্রু গড়ে তুলেছে যারা সবাই বিশ্বের রাজনৈতিক মানচিত্র থেকে এটিকে মুছে ফেলতে চায় এবং তা একদিন ঘটবেই।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765