শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ধারালো দা হাতে কে তিনি!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

সাভারের সিআরপি রোডের একটি বাসার ছাদে ধারণ করা একটি ভিডিও এখন ফেসবুকে ভাইরাল। এতে দেখা গেছে, হিজাব পরা এক নারী ছাদে শখ করে লাগানো অন্যের গাছ কেটে সাবাড় করছেন। প্রতিবাদ করায় যারা গাছ লাগিয়েছেন তাদের ওপর হামলার চেষ্টা করছেন। ঘটনার ভিডিওসহ এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ভুক্তভোগী সুমাইয়া হাবিব। তিনি লিখেছেন:

কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই মহিলার গাছ পছন্দ না।
তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে।
তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের? কি অপরাধ ছিল? কেউ বলতে পারবেন?

আমার মা গাছ অনেক পছন্দ করে, তাই ছাদের এক কোণায় আমরা কিছু গাছ লাগিয়েছিলাম, আর এই মহিলা আমাদের সাথে শত্রুতা করে আমাদের লাগানো গাছগুলা কেটে ফেললো। এই বিল্ডিং এ আমরা ২টা ফ্লাট কিনেছি। সবাই যার যার ক্র‍য়কৃত ফ্লাটে থাকে। ছাদে সবারই অধিকার আছে। আমরা আমাদের অধিকার থেকে কিছু গাছ লাগিয়েছি ছাদের একটা কোণায় কারণ আমরা ভাবতেও পারিনি গাছ মানুষ অপছন্দ করতে পারে। গাছ তো সৌন্দর্য বাড়ায়। আর তারা বলে আসছে আমাদের গাছ নাকি ছাদের পরিবেশ নষ্ট করে দিছে। তারা অকারণে অন্যায়ভাবে আমাদের জীবন্ত এবং ফলজ গাছগুলি কেটে ফেললো। আবার তার ছেলে কিছু ১০/১২ জন মাস্তান নিয়ে আসছে আমাদের উপর হামলা করার জন্য। আমাদের একটাই অপরাধ আমরা গাছ ভালবাসি। তাই শখ করে গাছ লাগিয়েছিলাম। আমরা তো অন্যের জায়গায় গাছ লাগাই নাই। আমরা আমাদের অধিকার থেকে গাছ লাগাইছিলাম। আমার মা এই গাছগুলিরে নিজের সন্তানের মতো যত্ন করে। আমরা গাছগুলোকে নিজের সন্তানের মত ভালবাসতাম।

মানুষ কীভাবে এতটা নিচে নামতে পারে? গাছ তো তাদের কোনো ক্ষতি করে নাই। পুরা ছাদই তো ফাঁকা।

এই মাগরিবের আযানের সময়, ওনার মাথায় সুন্নতি হিজাব কীভাবে পারলো এই ধরন্ত গাছগুলি কেটে ফেলতে।

এর হয়তো কোনো বিচার হবে না। তবে আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহই বিচার করবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765