বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ধর্ষণে অন্তঃসত্ত্বা গৃহকর্মী, বিয়ের চাপ দেওয়ায় মারধর

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের প্রলোভনে গৃহকর্মীকে প্রায় আট মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

ধর্ষণের ফলে ওই কিশোরী (১৭) ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে জানিয়েছে তার পরিবার; এ কারণে বিয়ে করতে বলায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

সোমবার সকালে আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতনের শিকার মেয়েটিকে। মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।

ওই কিশোরীর স্বজনরা জানান, নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের প্রয়াত উরুস আলীর ছেলে হুমায়ুন মিয়া (২২) সিলেট উপশহর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। প্রায় ৮ মাস আগে তিনি এক কিশোরীকে তার বাসায় গৃহকর্মীর কাজের জন্য নিয়ে আসেন।

এক পর্যায়ে বিয়ের প্রলোভনে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে থাকেন হুমায়ুন। সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। তবে বিয়ে না করে সন্তান নষ্টের কথা বলেন গৃহকর্তা হুমায়ুন। কথা না শোনায় মেয়েটিকে মারধর করা হয় বলে অভিযোগ।

মেয়েটির মা জানান, মারধর করে গুরুতর আহত অবস্থায় রোববার তাকে উপজেলার বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টের রাস্তায় ফেলে পালিয়ে যান হুমায়ুন। স্থানীয়রা উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসেন। পরে সোমবার সকালে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি, এখনো মামলা দায়ের করা হয়নি। অভিযোগ দাখিল করলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765