বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




ধর্ষণের আসামি হওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

ঢাকায় একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফারুককে দলের সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম ফারুক অনৈতিক কাজে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। গোলাম ফারুক বানারীপাড়া উপজেলা পরিষদের টানা দুইবারের চেয়ারম্যান।
গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় গোলাম ফারুকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন এক তরুণী। মামলায় ওই তরুণী অভিযোগ করে বলেন, ফারুক তাকে বিয়ের প্রভোলন দেখিয়ে গত দেড় মাস ধরে ঢাকায় তার নিজস্ব ফ্লাটে নিয়ে ধর্ষণ করে আসছিলো। সম্প্রতি ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও নানা কৌশলে টালবাহানা করে ফারুক। কিন্তু শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হয়ে ফারুকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে ভাটারা থানায় মামলা করেন ওই তরুণী।

রাজধানীর পল্লবী এলাকার অস্থায়ী বাসিন্দা ওই তরুণী একটি বিউটি পার্লারের বিউটিশিয়ান। তার গ্রামের বাড়ি বরিশাল।

এদিকে, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের বিরুদ্ধে রাজধানীতে ধর্ষণ মামলা হওয়ার ঘটনা নিয়ে বরিশাল ও বানারীপাড়ার স্থানীয় রাজনীতিতে তোলপাড় চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765