শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নতুন এমডি ইঞ্জিনিয়ার রমানাথ পুজারি উপকূলীয় উন্নয়নে নতুন প্রত্যাশা: তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ ফরিদুল ইসলাম পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা




ধর্মঘট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯

দাবি-দাওয়া নিয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। ফলে ধর্মঘট প্রত্যাহার করে আগামী ২৫ অক্টোবর থেকে তারা ক্যাম্পে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বিসিবির সঙ্গে বৈঠক শেষে বুধবার রাতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সাকিব।
তিনি বলেন, সব আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমাদের যা ডিমান্ড ছিল সবই শুনে দ্রুততার সঙ্গে বাস্তবায়নের জন্য বোর্ড ডিরেক্টররা আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি প্রথম শ্রেণির খেলোয়াড়রা মাঠে যাবেন আগামী শনিবার থেকে (২৬ অক্টোবর)। আর আমরা ন্যাশনাল টিম ২৫ অক্টোবর (শুক্রবার) থেকে ক্যাম্পে যাব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বেশিরভাগ দাবি-দাওয়া বাস্তবায়নের পরই বলতে পারব খুশি কি না। তবে আমরা আলোচনা নিয়ে খুশি।

উল্লেখ্য, সোমবার বেতন-ভাতাসহ জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765