বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




দেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত করা হয়েছে। একদিনে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৪১ জন, এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ। এ নিয়ে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা সাত হাজার ছাড়ালো। দেশে করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ১০৩ জনের।

করোনায় গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৬৩ জন। গত একদিনে সুস্থ হয়েছেন ১১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫০ জন।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৭০৬টি। এই নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ৯ দশমিক ২১ শতাংশ বেশি। অন্যদিকে, আগের দিনের কিছু নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ৯৬৮টি, যা আগের দিনের তুলনায় ১৪ দশমিক ৬৮ শতাংশ বেশি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৬ হাজার ৭০১টি।

গত ২৪ ঘণ্টায় যে আট জন মৃত্যুবরণ করেছেন তাদের বিষয়ে অধ্যাপক নাসিমা সুলতানা জানান, মারা যাওয়া আট জনের মধ্যে ছয় জন পুরুষ এবং দুই জন নারী। অবস্থানের ভিত্তিতে বিচার করলে ছয় জন ঢাকার ভেতরে, দুই জন ঢাকার বাইরে। বয়সের ভিত্তিতে বিচার করলে চার জনের বয়স ৬০ বছরের বেশি, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন ১০৩ জন আর এখন পর্যন্ত আইসোলেশনে আছেন এক হাজার ৩৪০ জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৪৮ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৮৩৩ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আছেন দুই হাজার ৪১২ জন, আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১৩২ জন। সারাদেশে মোট ২ হাজার ৫৪৪ জন কোয়ারেন্টিনে আছেন।

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ দেশে শনাক্তের ৫৩তম দিন চলছে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করা ১৬৩ জনের মধ্যে বেশি রোগী ঢাকা বিভাগের। এই বিভাগে এখন পর্যন্ত ১৩৭ জনের মৃত্যু হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765