বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




‘দেশের যেকোনো প্রয়োজনে প্রস্তুত সেনাবাহিনী’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দেশের যেকোনো প্রয়োজনে সাড়া দিয়ে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করতে প্রস্তুত।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং ২০১৮-২০১৯ সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

পরে এক বক্তব্যে ‘দেশের যেকোনো প্রয়োজনে সাড়া দিয়ে জনগণের সঙ্গে একাত্ব হয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করতে সেনাবাহিনী সদা প্রস্তুত’ বলে জানিয়ে জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সকলের একাত্মতায় আরও সুসংহতভাবে অর্পিত দায়িত্ব সম্পাদনে নিবেদিত থাকবে ইনশাআল্লাহ।’

মায়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে।

জেনারেল আজিজ আহমেদ বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে আধুনিকায়নের কাজ করা হচ্ছে। এ সময় সেনাবাহিনীর সুনাম প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন সেনাপ্রধান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765