বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
পরীক্ষায় ভেজাল ও মানহীন প্রমাণিত : বাগেরহাটে এডভানটা কোম্পানির সার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ নিরাপত্তাহীনতার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী কাজী কায়রুজ্জামান শিপনের ছাত্রলীগ নেতা সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি, কারাফটকে দেখলেন স্ত্রী-সন্তানের মুখ বাগেরহাটে ছাত্রলীগ সভাপতির সন্তানকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন শেখ মনজুরুল হক রাহাদ এই জনপদের উন্নয়নে একাধিক এজেন্ডা ঘোষণা করেছি -ব্যারিস্টার জাকির বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময় বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —ভিপি রিয়াজুল ইসলাম বাগেরহাটের তিন আসনেই ঘোড়া প্রতীক নিয়ে লড়বেন সাবেক এমপি এমএএইচ সেলিম মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক




দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাত ভাঙ্গা জবাব দেয়া হবে – শেখ তন্ময় এমপি

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, পদ্মা সেতু নিয়ে দেশ-বিদেশে স্বাধীনতা বিরোধী চক্র নানা রকম ষড়যন্ত্র করেছে। কিন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে সেই পদ্মা সেতু নির্মান করেছেন। এখনও তারা ষড়যন্ত্র করেই চলেছে। তারা জাতীয় প্রেসক্লাবের সামনে নানা রকম শ্লোগান দিচ্ছে। তারা মনে করেছে এদেশে আওয়ামী লীগ নাই। দেশের বিরুদ্ধে এসব ষড়যন্ত্রকারীদের দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।

 

বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে বাগেরহাটে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, পদ্মা সেতুর ফলে বাগেরহাটে উন্নয়নের জোয়ার হবে। এই অঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠা হবে। অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ জেলা হবে বাগেরহাট।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের রেল রোডস্থ্য দলীয় কার্যারয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভা শেষে ৭৩ পাউন্ডের কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. শাহ-ই-আলম বাচ্চুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদ উদ্দীন, সরদার সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, সরদার, অর্থ সম্পাদক বাকী তালুকদার প্রমুখ।

এদিন সকালে জেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765